জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে

December 12, 2018,

জনি বেগম॥ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার এর আয়োজনে ১২ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার

প্রাঙ্গনে দিনব্যাপী জীবন দক্ষতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিকা মাধুরি মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। জেলা কমিশনার জোসনা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরজাহান সুয়ারা, প্রাক্তন কমিশনার সিলেট অঞ্চল, ফায়ার সার্ভিস মৌলভীবাজার এর ষ্টেশন অফিসার জালাল আহমেদ, হাসান আহমেদ জাবেদ, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ মৌলভীবাজার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com