মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে বিদেশী ফল ট্যাংক এর সফল চাষ

এমদাদুল হক॥ মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে বিদেশী ফল ট্যাংক এর সফল চাষ হয়েছে। ট্যাংক ফলের ফ্লেভার মিশ্রিত ট্যাংক পাউডার দিয়ে তৈরী পানিয় ট্যাংক বেশ জনপ্রিয়। বাজারে ট্যাংক নামে পেকেট আকারে যে ট্যাংক পাউডার কিনতে পাওয়া যায় তা এই ট্যাংক ফল থেকেই তৈরী হয়। ফল পরিপক্ক হলে ভেতরের অংশ শুকানোর পর পাউডারে রুপান্তর করে এর সাথে ফুড কালার এবং অন্যান্য উপাদান মিশ্রিত করে ট্যাংক পাউডার বাজারজাত করা হয়ে থাকে। প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে মাচাঁয় আঙ্গুরের মতো লতানো কান্ডে ট্যাংক ফল শোভা পাচ্ছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ জানান, কৌতুহল বশত ট্যাংক ফলের চারা রোপন করে ফল ধরায় বেশ ভালো লাগছে। এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ, ফুলের চারা রোপন করা হয়েছে এবং ফল ধরতে শুরু করেছে।
উল্লেখ্য যে, দেশে কারিগরি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সমূহ। ২০১৬ সালে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি মাত্র ট্রেড নিয়ে চালু হয় এবং বর্তমানে এখানে ৮টি বিষয়ে প্রশিক্ষণ কাযক্রম চলমান আছে।



মন্তব্য করুন