মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

December 15, 2018,

জনি বেগম/পলি রানী দেবনাথ॥ জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৮ পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ রোকন উদ্দিন, জেলা পরিষদ মৌলভীবাজার এর প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেন্দু ভৌমিক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের অনুষ্ঠানের শুরু হয় এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com