আবদাল মাহবুব কোরেশী সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার সম্পাদক

December 16, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিশিষ্ট ছড়াকার ও কলামিস্ট আবদাল মাহবুব কোরেশীকে মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পত্রিকার প্রকাশক অধ্যাপক শহীদুল ইসলাম তাকে এ নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য যে, আবদাল মাহবুব কোরেশী শহরতলীর পাগুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী কোরেশী পরিবারের সন্তান। বাবার নাম  মরহুম মাহবুব উদ্দীন আহমদ . কোরেশী (এডভোকেট) মাতা: মরহুমা সৈয়দা মুজিবুন্নেছা। ৭১ সালে জন্ম নেওয়া কোরেশী গ্র্যাজুয়েশন শেষ করে সিলেট আইন কলেজে লেখাপড়া করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com