কমলগঞ্জে বিএনপির ও ছাত্রদলের দুজন গ্রেফতার

December 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ পৌর বিএনপির এক নেতা ও পতনউষার ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে।  বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে পতনউষার ইউনিয়নের বুন্দাবনপুর গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদকে ও বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার আদালত চত্তর থেকে কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

কমলগঞ্জ থানার এ এসআই আব্দুল হামিদ জানান, বুধবার পতনউষার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদকে ও বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদারত চত্তর থেকে কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। কোন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্টভাবে এ এসআই আব্দুল হামিদ না জানালেও শুধু বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com