শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজার পল্লিবিদ্যুত সমিতির মটর সাইকেল মেকানিকেল-এর মৃত্যু হয়েছে

January 14, 2019,

বিকুল চক্রবর্তী॥  রবিবার রাত ১০টার দিকে শহরের ষ্টেশন রোডে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় সে মারাযায় বলে জানান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম। নিহত সাইকেল মেকানিকের নাম বদরুল আলম(৩৫)। বদরুল লালবাগ গ্রামের সুরমাভেলী এলাকার মৃত- রঙ্গু মিয়া মিয়ার ছেলে। সে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির মটর সাইকেল মেকানিক এর দায়িত্বে ছিলো বলে জানায় পুলিশ।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: রাজন জানান, বদরুল আলম ষ্টেশন রোডে সাইকেল দাড় করিয়ে গল্প করছিলেন। এসময় ভানুগাছ রোড থেকে আসা একটি ট্রাক রাস্তার পাশ দিয়ে এসে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দূর্ঘটনার  পর পর  তারা ঘটনাস্থল থেকে বদরুল মিয়াকে গুরুতর আহতবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পৌছে দেন। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।

এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাক ও ট্রাকের চালক স¤্রাটকে আটক করা হয়েছে বলে জানান, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো: রাব্বি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com