হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

January 19, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ অধিকার বঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন মৌলভীবাজার জেলা কমিটির সকল সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ জানুয়ারি বিকেল ৪ টায় শ্রীমঙ্গলস্থ একটি রেস্টুন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের সিলেট বিভাগীয় সভাপতি মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সিনিয়র এক্সিকিউটিভ মোঃ এবাদ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ ফুয়াদ ইসলাম। এসময় হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ নাজমুল খান, সহ সভাপতি মোঃ রুয়েল আহমদ, অর্থ- সম্পাদক মোহাম্মদ সাইদ তামিম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হাকিম, প্রচার সম্পাদক মোঃ তোফায়েল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক আতিয়া সানজিদা, সহ- সাধারণ সম্পাদক আবেদা তামান্না চৌধুরী, নির্বাহী সদস্য কামরুল হাসান, নির্বাহী সদস্য মনিরা বেগম, নির্বাহী সদস্য ছাদরুল ইসলাম রিপনসহ মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ। সভায় প্রধান অতিথি মানবাধিকার বিষয়াবলী নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি  সকল সদস্যদের হাতে আইডি কার্ড  তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com