শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সংদস সদস্য ও সেতুবন্ধনের সহায়তায় ৫শতাধিক শীতবস্ত্র বিতরণ

January 19, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি’র অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

১৮ জানুয়ারী শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি আ্যডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী’র সঞ্চালনায় এ বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটু, লন্ডন প্রবাসী আশরাফ উদ্দিন, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুমন বৈদ্য, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন প্রমুখ।

প্রধান অতিথি নজরুল ইসলাম বক্তব্যে বলেন, ‘উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আজকে যে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা  হলো তা অত্যান্ত মহত একটি উদ্যোগ। তিনি বলে শ্রীমঙ্গলে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এটি চা বাগান অধ্যুশিত এলাকা  তাই এখানে শীতার্ত মানুষের জন্য আরও কম্বল দরকার, এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও অন্য সংগঠন গুলো যদি এগিয়ে আসে তাহলে শীতার্ত মানুষের উপকার হবে। এদিকে এর আগে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গনে  মানবিক সহায়তাকারী সংগঠন সেতুবন্ধন ওয়ার্ডসআপ গ্রুপ এর অর্থায়নে আড়াইশ শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও জেকেট বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ। এ সময় আরো উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সেতুবন্ধন এর সদস্য আবুবক্কর সিদ্দিকি ও মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com