বিনামূল্যে চিকিৎসার প্রথম বছর পূর্তিতে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

January 19, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চিকিৎসার প্রথম বছর পূর্তিতে শতাধিক মানুষকে বিনামুল্যে রক্তের

 গ্রুপ নির্ণয় করে দিয়েছেন শ্রীমঙ্গলের একজন তরুণ চিকিৎসক ডা. নাজেম আল কোরেশী ।

১৯ জানুয়ারী শনিবার সকালে শহরের গদার বাজার এলাকায় দেবনাথ মেডিকেল সেন্টারে এ কর্মসূচীর উদ্বোধন করেন অবসর প্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম কোরেশী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, শ্রীমঙ্গল ব্লাড ডোনার্স ক্লাব এর এডমিন হৃদয় দাশ শুভ, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার, সাতকড়া রেষ্টুরেন্টের ব্যবস্থাপক মো. রেজাউল করিম সানি, মো. মাইনুল ইসলাম সানি প্রমুখ।

বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজক ডা. নাজেম আল কোরেশী বলেন, তার বাবার ইচ্ছে ছিলো তিনি যেন, সপ্তাহে একবার হলেও মানুষকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। তাই বাবার কথা অনুযায়ী ২০১৮ সাল থেকে তিনি প্রতি শুক্রবার তার প্রাইভেট চেম্বারে বিনামুল্যে চিকিৎসা দিয়ে আসছেন। আর বিনামুল্যে চিকিৎসার একবছর পূর্তি হওয়ায় তিনি দরিদ্র মানুষের রক্তের গ্রুপ বিনামুল্যে নির্ণয়ের আয়োজন করেন। এসময় ব্লাড নির্ণন কর্মসূচী উদ্বোধন করতে এসে তার পিতা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছেলে এম বি বিএস পাস করার পরেই তিনি ছেলের কাছে দাবী রেখেছিলেন সার্মথ্যহীন মানুষকে বিনামুল্যে চিকিৎসা দেয়ার। ছেলে তাঁর কথা রাখায় তিনি আল্লাহতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com