শ্রীমঙ্গলে কমরত সমমনা প্রতিষ্ঠানের সাথে সনাকের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

January 20, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই শ্লোগানকে সামনে রেখে  সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে টিআইবি-এর সহায়তায় শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে সনাক কার্যালয়ে সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ, এর সভাপতিত্বে ও সঞ্চালনায় নেটওয়ার্কিং সভার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জনাব দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাকের সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম, রহিমা বেগম, স্বজন আহ্বায়ক এস এ হামিদ এবং স্বজন সদস্য পরিমল সিং বাড়াইক। আমন্ত্রিত সংস্থার প্রতিনিধিদের মধ্যে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, কারিতাসের ম্যানেজার মনীর আহমদ, পিএইচডি প্রতিনিধি আরমিনা আক্তার এবং ফিরোজ আহমেদ, সীমান্তিক এর গীতাশ্রী পাল, ব্র্যাক এর শহিদুল ইসলাম, এফইভিডিবি’র ইউসুফ আলী, সিসিডি এর শাহদত হোসাইন, ব্র্যাকিং দ্যা সাইলেন্স এর অমৃত দাস, আগ্রহ উন্নয়ন সংস্থার বিশ^জীত দেব, আরডিআরএস এর এখলাস মিয়া, আইডিয়া এর পংকজ ঘোষ, পাতাকুড়ি’র জাহেদুর রহমান, টিএমএসএসএর আব্দুল হালিম এবং পরিমল সিং বাড়াইক সভাপতি চা জনগোষ্টি আদিবাসি ফ্রন্ট প্রমুখ।

 নেটওয়ার্কি সভায় মোট ৪ টি উদ্দেশ্যকে সামনে রেখে আলোচনা এগিয়ে যায়  টিআইবি ও সনাক কার্যক্রম সম্পর্কে সমমনা সংগঠনসমূহকে অবহিত করা, সমমনা সংগঠনসমূহের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় সাধন করা, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান ও শক্তিশালীকরণে সকলের  অংশগ্রহন নিশ্চত করা, এবং সমমনা সংগঠনসমূহকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করা।

নেটওয়ার্কিং সভায় শ্রীমঙ্গলকে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনে উন্নত , সামাজিক ব্যাধিমুক্ত, ভিক্ষুকমুক্ত, দারিদ্র ও দুর্নীতিমুক্ত  এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বক্তারা বলেন স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও ভূমিখাতকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং সকল এনজিওকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সেই সাথে তথ্য অধিকার আইন সম্পর্কে নিজে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। নিজে সঠিক তথ্য জানলে এবং অন্যকে জানালে দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সকল বক্তাই স্থানীয় সরকার খাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এক যোগে কাজ করার আহ্বান জানান এবং সকলে বলেন যেকোন উন্নয়নে নারী পুরুষ এক যোগে কাজ করতে হবে। ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস হামিদ বলেন সম্মিলিত ভাবে সহযোগিতার আশ^াস নিয়ে গত সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, শ্রীমঙ্গলে কর্মরত সমমনা প্রতিষ্ঠান সমুহ  মোট ৪টি বিষয় নিয়ে কাজ করবেন।

বিষয়গুলো হলো (১) তথ্য অধিকার আইন ২০০৯ (২) সিটিজেন চার্টার (৩) জাতীয় শুদ্ধাচার কৌশল (৪) অভিযোগ ও প্রতিকার। তিনি কমিটি গঠন হওয়ার পর যেসব ক্ষেত্রে এই কমিটি কাজ করেছেন তার সফলতা তুলে ধরেন। তিনি বলেন শ্রীমঙ্গলে কর্মরত প্রায় ৩৪ টি এনজিও’র অফিসে তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি অফিসে এখন সিজেন চার্টার আছে। তিনি সভায় অনুরোধ করেন যারা এখনো তথ্যকর্মকর্তার নেইমপ্লেট অফিসে টানান নাই, তারা দয়া করে দ্রুত টানানোর ব্যবস্থা করবেন। সভায় সকল প্রতিষ্ঠান প্রতিনিধগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে রেখে  টিআইবি’র  দুনীতিবিরোধী আন্দোলনে সহায়তা করার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে একযোগে কাজ করার অঙ্গীকার এর পাশাপাশি সনাকের ভবিষ্যত কর্মসুচিতে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com