শ্রীমঙ্গলে বিএনপির ৯ নেতাকর্মীর জামিন প্রথমে না মুঞ্জর, পরের দিন হাজির হওয়ার শর্তে মুঞ্জর

January 20, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীও জামিন মঞ্জুর করেছেন মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রবিবার সকালে মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক মাসুদুর রহমান চৌধুরী শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর  করেন।

জামিন প্রাপ্তরা হলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল হক তরফদার, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল জব্বার আজাদ, কলেজ ছাত্রদলের আহবায়ক সায়েদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম আহবায়ক সোলেমান আহমদ মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, বিএনপি কর্মী আজিজুর রহমান ও রাসেল আহমদ।

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গজনবি সিদ্দেকী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনপুর্ব শ্রীমঙ্গল থানার একটি মারামারি মামলায় হাইকোর্ট থেকে ৪ সাপ্তাহের আগাম জামিন নিয়ে রবিবার মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

এদিকে আদালত সুত্রে জানাযায়, সকালে উলে¬খিত আসামীরা আদালতে হাজির হলে প্রথমে তাদের জামিন নামুঞ্জর করে জেলা কাষ্টরিতে পাঠানো নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আগামী কাল সোমবার একই আদালতে হাজির হওয়ার শর্তে বিলবন্ডের মাধ্যমে তাদের জামিন প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com