আমরাইল সিক্সার্সে উদ্যোগে শ্রীমঙ্গলে টুনু মাষ্টার স্মৃতি টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

January 20, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টুনু মাষ্টার স্মৃতি টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মোট ৩২টি দল নিয়ে এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

রোববার ২০ জানুয়ারি আমরাইল সিক্সার্স এর উদ্যোগে আমরাইল ছড়া চা বাগানে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমরাইল সিক্সার্স এর প্রধান সমন্বয়ক অজিত বোনার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল। আমরাইল সিক্সার্স এর ক্যাপটেন আপন দাসের সঞ্চালণায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৪/৫/৬ নং ওয়ার্ডের মেম্বার প্রতিমা রানি দাস, ৬ নং ওয়ার্ড সদস্য লছমন কানু, ৯ নং সাতগাঁও ইউ পি যুব লীগের সাধারণ সম্পাদক জনিশ পট্টনায়েক প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন আমরাইল ছড়া চা বাগানের বিশিষ্ট সমাজকর্মী কর্ন দাস, সাতগাঁও চা বাগানের বিশিষ্ট ব্যক্তিত্ব সুজিত কৈরি, ৪ নং সিন্দুরখান ইউপি’র ৬ নং ওয়ার্ড সদস্য তারেক আহমেদ প্রমুখ।

এদিকে উদ্বোধনী খেলায় চুনারুঘাট থেকে আগত আমু চা বাগান ক্রিকেট দল ৬০ রানে পরাজিত করে শ্রীমঙ্গল জাগছড়া চা বাগান ক্রিকেট দলকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com