মাদকাসক্ত মানুষ সমাজের কোন কাজে আসে- আব্দুস শহীদ এমপি

বিকুল চক্রবর্তী॥ মাদকাসক্ত মানুষ দেশ, পরিবার ও সমাজের কোন কাজে আসে না। প্রত্যেকের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য নিজের ইচ্ছাশকিক্তই যথেষ্ট” বুধবার রাতে ‘‘রুখে দাঁড়াই মাদক তাড়াই’’ সংকলনের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে একত্রে কাজ করার আহবান জানান।
রুখে দাঁড়াই মাদক তাড়াই সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সরোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও নৃপেষ ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র এএসপি আশরাফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উপদেষ্ঠা অবিনাশ আচার্য্য, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক রজত শুভ্র চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুমিনুল হোসেন সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকির কেক কাটেন সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ছায়ফুর রহমান ।



মন্তব্য করুন