শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের পাঁচটি সরকারী কার্যালয়ে দুঃসাহসিক চুরি সংগঠিত

January 22, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের পাঁচটি সরকারী কার্যালয়ে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা পাঁচটি কার্যালয়ে প্রবেশ করলেও চারটি অফিস থেকে কোন মালামাল নেয়নি। একটি অফিস থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলা হলেও মোট কত টাকা নিয়েছে তা এখন বলা যাচ্ছে না। ২১ জানুয়ারী সোমবার মধ্য রাতের কোন এক সময় চুরির ঘটনাটি ঘটেছে।

উপজেলার পাঁচটি কার্যালয়ের কর্মকর্তরা জানান, জানালার গ্রিল ভাঙ্গা, দরজা, আলমারি, টেবিলের ড্রয়ার ইত্যাদি ভেঙ্গেছে চোরেরা। বিভিন্ন কাগজ পত্র এলোমেলোভাবে ফেলে গেছে। চুরির ঘটনায় অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সুদিপ দাশ বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে চোরেরা লক্ষাধিক টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়েছে তা এখন বলা যাচ্ছে না।

উপজেলা পরিস্ংখ্যান কর্মকর্তা রাহুল ঘোষ বলেন, তার কার্য্যালয়ে টেবিলের ড্রয়ারে লেপটপ, ঘড়ি ছিলো। চোরেরা লেপটপ বের করে টেবিলের উপর রেখে দিয়েছে। এগুলো নিয়ে যায়নি। চোরেদের মুল টার্গেট ছিলো টাকা পয়সা নিয়ে যাওয়া। এ জন্যই হয় তো বা তারা টাকা ছাড়া আর কিছু নিয়ে যায় নি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, চোরদের সনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ দেখে আমরা কাজ করছি। আশা করছি তারা ধরা পড়বে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা প্রথম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ করা হয়েছে। আমরা কাজ করছি ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com