শ্রীমঙ্গলে বাংলাদেশ-ভারত দু-দেশীয় সাংবাদিকদের ভাব বিনিময় ও সম্মাননা প্রদান

January 23, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতী সাংবাদিকদের অংশগ্রহনে ভাব বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২২ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও লালন ভুবনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান মালায় ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর প্রেসক্লাব ও ধর্মনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দকে নিয়ে এই ভাব বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গল লালন ভুবনের শিল্পিরা।

 অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও লালন ভুবনের পক্ষ থেকে ভারতীয় সাংবাদিকদের হাতে সম্মাননা তুলেদেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিনেন্দু ভৌমিক, শিক্ষক জহর তরফদার, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, একাত্তর টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাদ, সমকাল প্রতিনিধি শামীম আক্তার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মাইটিভির প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংস্কৃতিককর্মী ফাহিম রিমন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও একুশে টেলিভশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারতের কৈলাশহর প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, ধর্মনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, লালন ভুবনের সাধারণ সম্পাদক আইরিন মুন্নি, এশিয়ান টেলিভিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি এসকে দাশ সুমন, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক জনতার মৌলভীবাজার প্রতিনিধি সাজন আহমদ রানা, শ্যামল সিলেট প্রতিনিধি প্রিতম পাল, নাজিমুল হক শাকিল, শুভ দাশ ও রুপম আচার্য্য প্রমূখ।

এর আগে সাংবাদিকদের সম্মানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংহীত শিল্পী আইরিন মুন্নি, সুশীল চক্রবর্তী, সজল ঘোষ ও রাজীব রায়।

বক্তারা বলেন, কাটাতারের বেড়ায় আমরা পৃথক হলেও সাংস্কৃতিক ও ভৌগলিক ভাবে এক। মনের দিক দিয়ে আমাদের মধ্যে কোন বিভেদ বা কাটা তার নেই।  আমাদের মধ্যে ভাতৃত্ববন্ধন অটুট আছে এবং থাকবে।

উল্লেখ্য ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে ভারত- বাংলাদেশের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাহিত্যিক ও সূধীজনদের অংশগ্রহনে ফেব্রয়ারী মাসে একুশের চেতনায় অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব। সেই উৎসবকে সামনে রেখে বাংলাদেশে আসেন এই প্রতিনিধিদল। তারা আরো কয়েকদিন বাংলাদেশে অবস্থান করে অনুষ্ঠান বিষয়ে আলোচনা ও বাংলাদেশের আমন্ত্রীত অতিথিদের সাথে কথা বলবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com