মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ৩৭ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

January 24, 2019,

তোফায়েল পাপ্পু॥ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৭ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার ২৪ জানুয়ারি সকাল ১০ টায় শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত এ বার্ষিক সদস্য সভায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও উপদেষ্টা মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ আব্দুর রহীম, কোষাধ্যক্ষ ডাঃ এম এ আজিজ, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোঃ আব্দুস শহীদ, সৈয়দ রফিকুল ইসলাম, জহির আহমেদ, মাওলানা মো, ফারুক আহমেদ, ডা. এম এ আজিজ, মো. কামাল উদ্দিন, জি এম শিবলী, সাহেদুজ্জামান আনসারী, রনজিৎ কুমার দাশ, শাহনাজ নাসরিন,পারভীন সুলতানা, ছবি রাণী দেবী প্রমুখ।

সভায় ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই ¯ে¬াগানকে সামনে রেখে ও সরকারের রুপকল্প বাস্তব রুপদানের লক্ষ্যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সমগ্র জেলায় বিরামহীন কাজ করে চলেছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার প্রকৌশলী শিবু লাল বসু বলেন মৌলভীবাজার সদর উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। এবং ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে বাকি ৫ টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এই সমিতি বিগত ১৯৮১ সালের ২৫ জুন থেকে সকলের আন্তরিক সহযোগীতায় এ পর্যন্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৭  শত ৮৬ জন স্টেকভুক্ত গ্রাহকের সংযোগ সুবিধা সৃষ্টি করেছে এবং বর্তমানে ৩ লক্ষ ৩৭ হাজার ৬২ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদানে সক্ষম হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ২৮ হাজার ৩ শত ৫৬ জন গ্রাহককে সংযোগ দেয়া হয়েছে যার মাধ্যমে প্রায় ৯২ ভাগ এলাকায় বিদ্যুৎ পৌছানো সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com