সোস্যাল ক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আমেরিকায় বসবাসরত মৌলভীবাজার বাসীদের অনুপ্রেরণায় ও আর্থিক সহযোগীতায় গঠিত মৌলভীবাজার সোস্যাল ক্লাবের উদ্যোগে মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলার প্রায় দুই শতাধিক এতিম মাদ্রাসার ছাত্র ও প্রতিবন্ধিদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
২৪ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া আলহাজ্ব আলাউদ্দিনএতিমখানা ও মাদ্রাসায় এবং দুপুওে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মোহাম্মদিয়া মাদ্রাসা শ্রীনাথপুর ও রূপশপুর লুৎফিয়া ইসলামিয়া মাদ্র্রাসার এতিম ও প্রতিবন্ধিদের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আমেরিকাপ্রবাসী ও মৌলভীবাজার সোস্যাল ক্লাবের এড মিনসুমন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ খালেদ চৌধুরী।
মৌলভীবাজার সোস্যাল ক্লাবের দেশীয় সদস্য জুয়েল আহমদ এর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, আব্দুল কাইয়ুম, সৈয়দ ছায়েদ আহমদ, তাজুল চৌধুরী, মো: সেলিমুর রহমান, রুষেব আহমদ, সোয়েব আহমদ, লিপন মিয়া মেম্বার,সাহেদ মেম্বার,রূপশপুর লুৎফিয়া ইসলামিয়া মাদ্র্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষমিনহাজরশীদ, মোহাম্মদিয়া মাদ্রাসা শ্রীনাথপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন প্রমুখ সহশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আমেরিকায় বসবাসরত মৌলভীবাজার কৃতিসন্তান ও সমাজ সেবীগণের এর সার্বিক অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠিত মৌলভীবাজার সোস্যাল ক্লাবপ্রতিষ্ঠার পর থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অসহায় ও দারিদ্র মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং আগামীতে প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থে অসহায় ও দারিদ্র মানুষদের কল্যাণে বিভিন্ন সেবামুলক কাজ অব্যাহত থাকবে।



মন্তব্য করুন