শ্রীমঙ্গলে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে ফটোগ্রাফীর গুরুত্ব’ শীর্ষক মতবিনিময়

January 26, 2019,

বিকুল চক্রবর্তী॥ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে ফটোগ্রাফীর গুরুত্ব ও আলোকচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের মননে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় নেতৃবৃন্দকে নিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক বাংলার দিনের সম্পাদক বকশী ইকবালের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি আব্দুল বাতেন ফয়সল, সাধারন সম্পাদক শংকর দাশ, ইমজা সিলেট শাখার সহ সভাপতি আনিস রহমান, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক ইকবাল মুন্সী, মামুন হাসান, নাজমুল কবীর পাভেল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, শিমুল তরফদার, হৃদয় দাশ শুভ, প্রিতম পাল, মো. ইব্রাহিম, মো.আব্দুর রহিম প্রমূখ।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ধারায় বহমান বাংলাদেশকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ফটোগ্রাফির গুরুত্ব, ফটোগ্রাফির কৌশল এবং ডিজিটাল ফটোগ্রাফি সম্পর্কে আলোচনা করেন। পরে তারা প্রেসক্লাবে আয়োজিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com