শ্রীমঙ্গলে সিলেটের ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় ধামাইল একাডেমির উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সিলেটের ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় ধামাইল একাডেমির উদ্বোধন করা হয়েছে।২৫ জানুয়ারী শুত্রুবার বিকালে ধামাইল একাডেমির উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফির্সার নজরুল ইসলাম।
সিলেট বিভাগ ধামাইল উন্নয়ন পরিষদের সিনিয়র সহসভপতি মিজানুর রহমান আলমের সভাপতিত্বে উদ্বোধক অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ ধামাইল উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি শিক্ষক জহর তরপদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অনুজকান্তি দাশ, ধামাইল সংগঠক ও একাডেমির প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ সরকার, শিক্ষক জয়ন্ত দেবনাথ প্রমূখ। পরে শ্রীমঙ্গল নবনাগরী ধামাইল সংঘের পরিবেশনায় পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ধামাইল।
একাডেমীর আয়োজকরা জানান, নতুন প্রজন্মের শিশুসহ বিভিন্ন বয়সী মেয়েদের সিলেটের ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় ধামাইলের প্রতি উৎসাহিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে ধামাইল একাডেমির।



মন্তব্য করুন