শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের সম্বর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের সর্ম্বধনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী শনিবার বিকেলে শহরের ক্যাথলিক মিশন এলাকায় অবস্থিত ফেমাস কোচিং সেন্টার কর্তৃক ৩০ জন শিক্ষার্থীকে এ সর্ম্বধনা প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব এর শ্রীমঙ্গল প্রতিনিধি ও ফেমাস কোচিং সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন জসিমের সভাপতিত্বে এবং উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অতনু ভট্টাচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাষক মো.সাইফুল ইসলাম,বাংলাদেশ বেতারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি মো.মামুন আহম্মেদ,দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ,উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনেন্দ্র চক্রবর্তী,শিক্ষক চন্দন তাঁতী,শিক্ষক টিটু রঞ্জন দেব, শিক্ষক ঝলক দেব নাথ ও আশিদ্রোণ মডেল স্কুলের গর্ভনিং বডির চেয়ারম্যান আবু সাঈদ মোহাম্মদ বেলাল।
অনুষ্ঠানে শিক্ষক ও গনমাধ্যমকর্মীরা এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন। পরে অতিথিরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন।



মন্তব্য করুন