কমলগঞ্জে ভোজ্যতেলে ভিটামিট ‘এ” সমৃদ্ধকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চা শ্রমিকদের নিয়ে কর্মশালা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের নন্দ রানী চা বাগানে ভোজ্যতেলে ভিটামিট ‘এ” সমৃদ্ধকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চা শ্রমিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসকারি সংস্থা “গেইন”-এর অর্থায়নে ও শিল্পমন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার ২৬ জানুয়ারি আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
শনিবার দুপুরে দুর্গম নন্দরানী চা বাগানের দূর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের উপ-প্রধান প্রকল্প পরিচালক ড. মো. আল আমিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দরানী ও এম আর খান চা বাগানের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, হোসনাবাদ টি কো. এর মালিক আব্দুল কাইয়ুম, বিসিক মৌলভীবাজার এর কর্মকর্তা মাহবুবুর রহমান ও গেইন এর প্রোগ্রাম অফিসার অতনু চন্দ্র প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিরাজমান একটি বড় সমস্যা হলো ব্যাপক মাত্রায় পুষ্ঠিঘাটতি। বিশেষ করে দেশের যে অংশটি এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করছে তাদের মধ্যেই ব্যাপক হারে পুষ্ঠিহীনতা রয়েছে। বর্তমান সরকার এই বিষয়টি সমাধানে গুরুত্বসহকারে কাজ করছে। কর্মশালায় নন্দরানী এম আর খান চা বাগানের প্রায় ৪শত চা শ্রমিক অংশগ্রহন করেন।



মন্তব্য করুন