শ্রীমঙ্গলে মফস্বল সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা

January 27, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মফস্বল সাংবাদিকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

শনিবার ২৬ জানুয়ারি রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক অধিকারের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর সজীব।

এছাড়াও দৈনিক অধিকারের শ্রীমঙ্গল প্রতিনিধি প্রিতম পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক অধিকারের মফস্বল সম্পাদক রাহুল বিশ্বাস মুন্না, দৈনিক অধিকারের স্পোর্টস এডিটর পাটোয়ারী এবং দৈনিক অধিকারের নিউজ ইন চার্জ রাকিবুল হাসান সুলভ।

এ সময় আরও উপস্থিত ছিলেন-যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, দৈনিক জনতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাজন আহমেদ রানা, দৈনিক নতুন দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি কে.এস.এম আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও এ সময় বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তাজবীর সজীব বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এটি আমাদের জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে পরিগণিত হয়ে আসছে। তাই আমাদের সকলের উচিত বস্তুনিষ্ঠতা বিবেচনায় সংবাদ তৈরি ও পরিবেশন করা। এ সময় তিনি শ্রীমঙ্গল উপজেলার সাংবাদিকদের প্রশংসা করে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরির বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে দৈনিক অধিকারের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও দৈনিক অধিকারের শ্রীমঙ্গল প্রতিনিধি প্রিতম পালের হাতে দৈনিক অধিকারের লোগো সম্বলিত উপহার (মগ) তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com