মাঘের ‘স্বাভাবিক’ শীতের কামড় নেই

January 27, 2019,

তোফায়েল পাপ্পু॥ শীত প্রধান অঞ্চল আর বৃষ্টিপাত প্রবন এলাকা হচ্ছে চা বাগান অধ্যুষিত এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। এখানে বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি, গ্রীষ্মকালে গরম আর শীতকালে শীত পড়ে বেশী। অন্যান্য বছরের তুলনায় এরাবেব শীত মৌসুমের প্রথম দিকে শীত কিছুটা ঝেকেঁ বসলেও মধ্য ভাগ থেকে এই এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। গত কয়েকদিন সকালে ও সন্ধ্যা রাতে তাপমাত্রা কমলেও শীত তেমন একটা পড়েনি। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা লক্ষ্য করা যায়।

শ্রীমঙ্গলে গত তিন দিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে তাপমাত্রা সর্বনিম্ন হলেও শীতের তীব্রতা নেই। শনিবার শ্রীমঙ্গলে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। এর আগে শুক্রবার শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হারুনুর রশিদ। তবে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও অন্যবারের মতো এবার কনকনে শীত পড়েনি চায়ের এ জনপদে।

শনিবার সন্ধ্যায় পথচারী মো. জাহিদ আহমেদকে দেখা যায় শীতের কাপড় ছাড়া ফুল হাতা গেঞ্জি পড়ে হাটাচলা করছেন। শীতের কাপড় কেন পড়েননি এমন প্রশ্নের উত্তরে জবাব দিলেন শীত তেমন একটা নেই তাই শীতের কাড় গায়ে দেই নাই। কয়েক দিন ধরে শীতের কাপড় না পড়েই বাড়ি থেকে শহরে আসি।

স্কুল ছাত্র সোহান দেওয়ান বলেন কয়েক দিন ধরে স্কুলে শীতের কাপড় নেই না। আগের মতো শীত লাগেনা তাই শীতের সোয়াটার সাথে নেই না।

স্থানীয় প্রায় ৬৫ বছরের ক’জন বৃদ্ধলোকের সাথে কথা হলে জানায় আগের মতো শীত নেই শ্রীমঙ্গলে। গত ৫ বছর আগেও মাঘ মাস আসলে অনেক শীত পড়ত। ঠান্ডায় আমরা কাবু হয়ে থাকতাম। ঘর থেকে বের হতাম না। আর অন্যান্য বছরের তুলনায় শীত পুরোপুরি আসার আগেই  শীত চলে গেল।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরসহ দেশের উত্তরের জনপদ। প্রচ- শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এর তুলনায় শ্রীমঙ্গলে শীত নেই বললেই চলে।

১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । কথায় আছে বাঘ পালানো মাঘ মাস’ বুঝি দেখা যাচ্ছে না। চলছে মাঘ মাস। অথচ মাঘের ‘স্বাভাবিক’ শীতের কামড় নেই এই এলাকায়। শিগগিরই হাঁড় কনকনে শীতের পূর্বাভাসও নেই। যদিও দেশের কোন কোন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com