নবীনদের বরণ করলো শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

January 27, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আজকে তোমরা যারা শিক্ষার্থী তারা এদেশের সম্পদ। তোমাদের মধ্যে ভবিষ্যত বিজ্ঞানী, ডাক্তার, সমাজ সংস্কারক, বুদ্ধিজীবী এবং দেশের কর্ণধার লুকিয়ে আছে। ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমরা বড় সৌভাগ্যবান। কারণ তোমরা শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের মতো একটি মানসম্মত এবং অনন্য একটি স্কুলে ভর্তি হতে পেরেছো।

২৭ জানুয়ারী রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ আইডিয়াল ছাত্র সংসদের আয়োজনে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এমএ সালাম এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক এহসান বিন মুজাহির বলেন-যে জাতি শিক্ষিত নয়, সেই জাতি উন্নতির শিখরে আরোহণ করতে বাধাগ্রস্ত হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি অনগ্রসর থাকে তাহলে জাতি তার গতি হারিয়ে ফেলবে। তাই জাতিকে উন্নতির চরম শিখরে আরোহণ করতে হলে সেই জাতির প্রত্যেক ব্যক্তিকে শিক্ষার আলোয় আলোকিত এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন তোমরা লেখাপড়া করে আদর্শ নাগরিক এবং দেশের কল্যাণ সাধণ করবে এটাই আমাদের প্রত্যাশা। নবীন শিক্ষার্থীদের এ সুনাম ও সুখ্যাতি অক্ষুন্ন রাখতে স্কুলের নিয়ম-শৃংখলা অনুসরণ করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে লেখাপড়া, খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চা করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের পৃষ্টপোষক মোঃ শামীম মিয়া বলেন-আলোকিত মানুষ গড়ার কাজটি খুব সহজ নয়। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথার্থ শিক্ষা নয়। এর সাথে স্বশিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে। এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময়  হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও। শিক্ষার আলোয় আলোকিত হোক  তোমাদের ভুবনÍ এই প্রত্যাশা করছি।

আইডিয়াল ছাত্র সংসদের সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র সংসদের সহসভাপতি, স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত,  রেশমী আক্তার এবং কোহিনুর আক্তার শারমিন। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com