শ্রীমঙ্গলে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

January 27, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “বৈষম্য, অপবাদ আর কুসংস্কার কুষ্ঠরোগের প্রতি না থাকুক আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ জানুয়ারী রোববার সকালে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফুসকুঁড়ি চা বাগানে বেসরকারি সংস্থা দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও হিড বাংলাদেশের যৌথ আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়।

এ দিবস উপলক্ষে ফুসকুঁড়ি চা বাগানের মন্দির প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফুসকুঁড়ি চা বাগানের মন্দির প্রাঙ্গনে ফুসকুঁড়ি চা বাগান হাসপাতালের মেডিকেল এ্যাসিস্টেন্ট রঞ্জন দাশের সভাপতিত্বে ও হীড বাংলাদেশের প্রকল্প পরিচালক পঞ্চম কৈরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com