সাংবাদিক ইমন দেব চৌধুরীর মাতা ঝর্না দেব চৌধুরী আর নেই

January 27, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত ইরেশ লাল দেব চৌধুরীর সহধর্মীনী ও চ্যানেল নাইন টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও ক্লোজ আপ ওয়ান তারকা ইমন দেব চৌধুরীর মাতা ঝর্ণা দেব চৌধুরী রবিবার  দুপুর ২ টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেগেছেন।

তাঁর মৃত্যুতে  শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, মৌলভীবাজার  পরিবার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com