শীতের কম্বল পেয়ে খুশি শতাধিক অসহায় এতিম ও দারিদ্ররা

January 27, 2019,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক অসহায় এতিম ও দারিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রোববার ২৭ জানুয়ারি বিকেল ৪টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে আমেরিকায় বসবাসরত মৌলভীবাজার বাসীদের অনুপ্রেরণায় ও আর্থিক সহযোগীতায় গঠিত মৌলভীবাজার সোস্যাল ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সোস্যাল ক্লাবের দেশীয় সদস্য শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্য্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ ্এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোদ কমিটি দুপ্রক এর সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ, মৌলভীবাজার সোস্যাল ক্লাবের দেশীয় সদস্য শামীম আহমদ ও তাজুল চৌধুরী।
আয়োজকরা জানান, আমেরিকায় বসবাসরত মৌলভীবাজার কৃতিসন্তান ও সমাজ সেবীগণের এর সার্বিক অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় প্রতিষ্ঠিত মৌলভীবাজার সোস্যাল ক্লাব প্রতিষ্ঠার পর থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অসহায় ও দারিদ্র মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং আগামীতে প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থে অসহায় ও দারিদ্র মানুষদের কল্যাণে বিভিন্ন সেবামুলক কাজ অব্যাহত রাখবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com