লাউয়াছড়া জাতীয় উদ্যানে এক সপ্তাহে লক্ষাধিক টাকার গাছ চুরি

January 30, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কের মাগুরছড়া এলাকার একটি টিলা থেকে  এক সপ্তাহে ১১টি বড় গাছ ও গল্লাবেত কেটে নিয়েছে চোর চক্র। এগুলোর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গত সোমবার ২৮ জানুয়ারী  সকালে বন্যপ্রানী বিভাগ কেটে ফেলা দুটি গাছের খন্ডাংশ ও ৩০ বান্ডিল গল্লাবেত উদ্ধার করেছে। বনবিট কর্মকর্তা আনোয়ার হেসেন জানান লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকার মুজিব উঠনি নামক টিলার বাগান থেকে গত এক সপ্তাহে কয়েক দফায় মেহগনি, চিকরাশি সহ কয়েক প্রজাতির ১১টি গাছ কেটে পাচার করেছে চোর চক্র। রবিবার রাতে একই টিলা থেকে আরও দুটি গাছ ও বেত বাগান থেকে হাজারও গল্লাবেত কেটে পাচারের উদ্দ্যেশে রেখে যায় চোর চক্র। খবর পেয়ে বন্যপ্রানী  সংরক্ষন বিভাগের  লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে কেটে রাখা দুটি গাছের খন্ডাংশ ও ৩০ বান্ডিল গল্লাবেত উদ্ধার করা হয়। লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন জনবল সংকটের কারনে সবসময় সবকটি স্থানে পাহারা দেওয়া সম্ভব হয় না তাই গাছ চুরির ঘটনা ঘটছে। বন্যপ্রানী  ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু মুসা সামছুল মোহিত চৌধুরী বলেন এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com