শ্রীমঙ্গলে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিকুল চত্রুবর্তী॥ শ্রীমঙ্গলে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ভুনবীর ইউনিয়ননের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের খাতা কলম এবং স্কুল বেগ উপহার দেয়া হয়।
৩০ জানুয়ারী বুধবার বিকেল ৫টায় ভূনবীর গোপেন্দ্র গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।
মুক্তি ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এ এসপি মো: আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক গোষ্ট বিহারী দেব, শিক্ষক জহর তরফদার, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও শিক্ষিকা হাসি পাল।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত তাঁর ভাতা ও নিজস্ব অর্থদিয়ে ২০০৪ সাল থেকে এলাকার শিক্ষা বিস্তারে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে সাধ্যমতো সহায়তা করে আসছেন। এ সময় মোয়াজ্জেম হোসেন ছমরু জানান, বুধবার শিক্ষার্থীদের এই পুরস্কার বিতরণে সহায়তার হাত বাড়িয়েছেন তাদের এলাকার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী তমাল দেব ।



মন্তব্য করুন