শ্রী শ্রী ঠাকুরবাণীলীলামৃত গ্রন্থের মোড়ক উম্মোচন

বিকুল চত্রুবর্তী॥ শ্রীমঙ্গলে ধর্মীয় ঐতিহাসিক ব্যাক্তিত্ব শ্রীশ্রী ঠাকুরবানীর জীবনামৃতের উপর নিবন্ধিত শ্রী শ্রী ঠাকুরবাণী লীলামৃত বই এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
৩০ জানুয়ারি বুধবাব বিকেলে শ্রীমঙ্গল সবুজবাগ এলাকায় গোস্বামী বাড়িতে শ্রী শ্রী ঠাকুরবাণীর বংশের পুত্রবধূ শ্রীমতি যুথিকা গোম্বামীর সভাপতিত্বে এই বই এর মোড়ক উম্মোচন করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন সংগীতজ্ঞ লন্ডন প্রবাসী হিমাংশু গোস্বামী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক শ্রী দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য।
শ্রী মহানামব্রত চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্যদেন বইটির গ্রহন্থকার শ্রী জগদীশ চন্দ্র গোস্বামী, বইটির প্রকাশক আরতি গোস্বামী, পন্ডিত রবীন্দ্র চক্রবর্তী, ধর্মালোচক নানক কান্তি সেন, লন্ডন প্রবাসী শ্রীমতি প্রীতি গোস্বামী, কলকাতা থেকে আগত বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি সুব্রত করঞ্জয়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও বিভু রায় প্রমূখ।
ভগবান শ্রীকৃষ্ণের নাম বিতরণের এই লীলাময় পুরুষ শ্রী শ্রী ঠাকুরবাণী বা বাণীনাথ গোঁস্বাই প্রায় ৪শত বছর পূর্বে প্রাক্তন শ্রীহট্ট জেলার দিনারপুর পর্গনার শতক গ্রামে জন্ম গ্রহন করেন। ১২০ পৃষ্ঠার বইটিতে শ্রীশ্রী ঠাকুরবানীর আর্বিভাব, বাল্যকাল, বর্ণভেদ দুরীকরণে তার কর্মকান্ডসহ জানা অজানা অনেক তথ্য উঠে এসেছে।



মন্তব্য করুন