দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর বার্ষিক পুরস্কার ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধে উদ্দীপ্ত আলোকিত মানুষ চাই” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার ইনস্টিটিউট এর বার্ষিক পুরস্কার ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান ৩১ জানুয়ারি বৃহস্পতিবার, সকাল ১১টায় ইনস্টিটিউট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
দারুল আজহার শ্রীমঙ্গলের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট প্রিন্সিপাল সোহাইল আহমদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র ২, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মীর এমএ সালাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি বিকুল চক্রবর্তী, ৬নং আশিদ্রোন ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আরজু মিয়া, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও সচিব ডাক্তার মোঃ একরামুল কবীর, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুশ শাকুর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা এমএ রহীম নোমানী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের শিক্ষাসচিব মুফতি মনির উদ্দিন, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের পরিচালনা পর্ষদের সেক্রেটারি আলহাজ্জ্ব খলীলুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি কল্যান দেব, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি প্রনবেশ কুমার চৌধুরী অন্তু, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জিত বিশ্বাস, পরিচালক কাজী মাওলানা শিহাব উদ্দিন, ইনাম উল্লাহ খান রুবেল, হাফেজ ইউনুস আলী, ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী জয়নাল আবেদীন।



মন্তব্য করুন