প্রয়াত সাংবাদিক কে পি দাশ বুলুর পরিবারের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আর্থিক অভাব অনটনে জর্জরিত প্রয়াত সাংবাদিক কে পি দাশ বুলুর পরিবারের পাশে দাড়িয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। কে পি দাশ বুলুর পরিবারের সদস্যদের শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান প্রদান করেছে তারা।
রোববার ৩ ফেব্রুয়ারি রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সমাজসেবী পংকজ গোস্বামী, শ্রীমঙ্গল ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক দেবরাজ ধর পাপ্পু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, এশিয়ান টিভির শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাশ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, দৈনিক অধিকারের শ্রীমঙ্গল প্রতিনিধি প্রিতম পাল, নিউজ টুডের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রুপম আচার্য্য, নৃত্য প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ, সুব্রত দাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কে পি দাশ বুলুর দীর্ঘ কর্মময় সাংবাদিক জীবনের স্মৃতিগুলো তুলে ধরেন এবং তার পরিবারকে ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিষয়ক সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেপি দাশ বুলুর সহধর্মীনি ও দুই কন্যার হাতে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান তুলে দেন।



মন্তব্য করুন