গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
February 5, 2019,

সংবাদদাতা॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস ও এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারের অভিযানে পরিচালনা করেন।
৪ ফেব্রুয়ারি সোমবার অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ষ্টেশনরোড মনসুর টি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজা, সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাকির হোসেন (২০), পিতাঃ মৃত ইউনুছ মিয়া, সাং-দুর্গাপুর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন