শ্রীমঙ্গলে বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার 

April 13, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রাম থেকে বিষাক্ত ১টি শঙ্খিনি সাপ উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গলের বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউ-েশনের পরিচালক সজল দেব জানান,১২ এপ্রিল শুক্রবার উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রাম থেকে বিষাক্ত এ সাপটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বনাঞ্চল থেকে সাপটি লোকালয়ে এসে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রামের কুতুব মিয়ার বাড়িতে একটি বসতঘরে ঢুকে পড়ে।

পরে এলাকাবাসী বণ্যপ্রানী সেবা ফাউ-েশনে খবর দিলে ফাউ-েশনের পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রানী সেবা ফাউ-েশনে নিয়ে আসে।

সাপটিকে এখন সেবাশ্রমের একটি খাচায় রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে বলে জানান পরিচালক সজল দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com