মৌলভীবাজার সরকারি কলেজে মঙ্গল শোভাযাত্রা

April 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ পহেলা বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজে, সকাল ৯ ঘটিকার সময় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, আবার কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কলেজের অধ্যক্ষ ডঃ মো: ফজলুল আলী ও  উপাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবনাথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের  সহযোগী অধ্যাপক ঋষিকেশ ধর, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ রায় চৌধুরী, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ জিয়াউর রহমান, শরীরচর্চা শিক্ষিকা মোছাঃনুরুননাহার, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com