দীপ্তনিউজের প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিগন্ত উচ্চশিক্ষার জন্য জার্মানে

স্টাফ রিপোর্টার॥ সিদরাতুল মনতাহা দিগন্ত জার্মান ফ্র্যাঙ্কফোর্ট ইউনিভার্সিটিতে masters in money and finance এ উচ্চস্তরের ডিগ্রী অর্জনের জন্য ৮ এপ্রিল ঢাকা আন্তার্জাতিক বিমানবন্দর থেকে কাতার বিমানে জার্মান ফ্র্যাঙ্কফোর্ট ইউনিভার্সিটিতে দেশ ত্যাগ করেন। সিদরাতুল মনতাহা দিগন্তবরিশাল পুলিশ লাইনস প্রাইমারী স্কুল,মৌলভীবাজার পিটিআই স্কুল, দি ফ্লাওয়াস কেজি এন্ড হাই স্কুল এ সপ্তম শ্রেণী পর্যন্ত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি,মৌলভীবাজার সরকারি কলেজ- এইচ.এস.সি, ও লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ ইন ফিন্সাস এ লেখাপড়া করেন। গত ২০১৫ সালে,ব্রিটিশ কাউন্সিলের যাচাই-বাছাই শেষে বিশ্বের ১১০ টি দেশের সাথে, বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ব্রিটিশ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার, জর্ডানে অংশগ্রহণ করেন ও সম্মাননা সনদ অর্জন করেন। তার বাবা সাংবাদিক দুরুদ আহমেদ এবং মা অধ্যাপক ফেরদৌসি সুলতানা, সবার কাছে তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।



মন্তব্য করুন