নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ছাত্রীদের মানববন্ধন

সাইফুল্লাহ হাসান॥ ফেনী সোনাগাজী আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ এপ্রিল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রী নিবাসের বেগম তালেবুন্নেছা হলের ছাত্রীদের উদ্যোগে মানববন্ধনে
মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী সুসমিতা দেবনাথের এর পরিচালনায় এসময় উপস্তিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ফজলুল আলী।
তালেবুন্নেছা হলের আহ্বায়ক ও রসায়ন বিভাগের প্রধান মো: রফি উদ্দিন, তালেবুন্নেছা হলের আবাসিক শিক্ষক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক কৃষ্ণ কুমার সিংহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ফয়েজ আহমদ, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক বিষ্ণুপদ রায় প্রমূখ।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আবাসিক হলের ছাত্রীরা।



মন্তব্য করুন