লাইট ট্রাভেলর সোসাইটি  এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

April 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ আর্তমানবতার সেবায় নিয়োজিত মৌলভীবাজারের অন্যতম সামাজিক সংগঠন লাইট ট্রাভেলর সোসাইটির আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ১৭ এপ্রিল বুধবার বেলা মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি মুজাম্মিল আহমদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাঈম আলী কামরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিশপুর আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, মুস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, টাউন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, সহ সভাপতি আফসার ইবনে রহিম, টাউন কামিল মাদরাসা তালামীযের সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইফতেখার কামাল কয়েস, হাফিয আইনুল হাসান, মুকিম আহমদ, হাফিজুর রহমান, আবু বকর, শায়েখ আহমদ, আব্দুল আজিজ মনসুর, আলী হোসাইন ও মেহেদি হাসান শুভ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com