মৌলভীবাজারে সন্ত্রাস ও মাদক বিরোধী উঠান বৈঠক

April 18, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার বড়কাপনে সন্ত্রাস ও মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে মৌলভীবাজার সদর পৌরসভার কাউন্সিলর,ব্যবসায়ী,রাজনীতিবীদ,সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বুধবার ১৭ এপ্রিল রাতে উঠান বৈঠক বড়কাপনস্থ পৌর কাউন্সিলর মাসুদ আহমদের বাড়িতে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বিরের সভাপত্বিতে ও পৌরকাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদের পরিচালনায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূলে তাদের মতামত তুলে ধরেন। সভায় শহরের সিলেট সড়কের কুসুমবাগ থেকে যুগিডর এলাকা পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থানীয় একটি সন্ত্রাসী,চাঁদাবাজ ও মাদক চক্রের হোতা বারভেজ ও জুয়েলের কাছে জিম্মি রয়েছেন বলে ৮-১০ জন ভুক্তভোগি তাদের বক্তব্যে অভিযোগ করেন। ওই চক্রের হোতাদের নিয়মিত চাঁদা পরিশোধ না করলে পিস্তল প্রদর্শন করে মারধর ও জিম্মি করে চাঁদা আদায় করে নেয় তারা। এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীকে মাদক দিয়ে পুলিশের কাছে সোর্পদ করার ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিদা নেয়। সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী, ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জালাল আহমদ, ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মনবির রায় মঞ্জু, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, বিশিষ্ট সমাজসেবক এস এম উমেদ আলী, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুমেল আহমদ প্রমুখ। সভায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন। আগামিতে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজী বন্ধে পাড়ায় পাড়ায় কমিটি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা করার সিদ্ধান্ত হয়। উঠান বৈঠকে সহা¯্রাধিক স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সকলেই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com