বেসরকারী শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ

April 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের সিদ্ধান্তের বিরোদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বিক্ষোভ কর্মসূচি হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম, ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ শওকতুজ্জামান, মো: শাব্বীর আহমদ, দীপক দত্ত, প্রভাষত জাহেদুল ইসলাম, আনোয়ার হোসেন, মোস্তাকিম আলী, সাইফুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোন সুবিধা ছাড়াই অতিরিক্ত ৪শতাংশ টাকা বেতন থেকে কেটে নেওয়ার প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। কেউ চায় না সমাজ গড়ার কারীগর শিক্ষকরা রাজপথে নামুক। তাই আশাকরি সরকার আমাদের দাবে মেনে নিয়ে এই প্রজ্ঞাপন বাতিল করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com