উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

April 19, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ই এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনজরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অয়ন চৌধুরী, মহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com