শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

April 19, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৯ এপ্রিল সকালে সেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও এতিম সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে বাংলা, ইংরেজি, গনিত ও সাধারন জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়েছে। শহরের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হয়। মেধা মূল্যায়ন পরীক্ষায় উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষক হিসেবে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

আয়োজকরা জানায়, কিছুদিনের ভিতর তারা এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এবং মেধাবীদের পুরস্কার প্রদান করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com