শ্রীমঙ্গলে দিনব্যাপী রি-ফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দিনব্যাপী পিপলর্স এগেনষ্ট ভায়োলেশন ইন ইলেকশন (পেইভ) এর রি-ফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ এপ্রিল সকাল-থেকে বিকাল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় অবস্থিত থ্রি-স্টার মানে আমার বাড়ী রির্সোট অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশরাল ফাউন্ডেশন ইলেক্টরাল সিষ্টেম, ইউএসএইড’র সহযোগীতায় এবং দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ এর আয়োজনে পিস প্রেসার গ্রুপের সদস্যদের নিয়ে এ রি-ফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী ট্রেনিং-এ প্রশিক্ষক হিসাবে বিভিন্ন সেশন পরিচালনা করেন দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ এর ট্রেইনার শংশাক বরুন রায়। তাকে সহযোগীতা করেন দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মাইমুনা আক্তার রুবি।
দিন ব্যাপী ট্রেনিং-এ সমাপনী পর্যায়ে বক্তব্য রাখেন পিস প্রেসার গ্রুপ (পিপিজি) এর সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, এ্যাম্বাসেটর জহির আমহদ শামীম, কাজী আছমা, নতুন সদস্য সুরঞ্জনা সিনহা, কবি জাবেদ ভূইয়া ও ট্রেনিং এর ন্যায়পাল সমশের খান।



মন্তব্য করুন