মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতালে সাংবাদিকদের সাথে মত বিনিময়
April 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হয় ।
২০ এপ্রিল শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: পার্থ সারথী কানুনগো, সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা: পলাশ রায়, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাংবাদিক আকমল হোসেন নিপু, এস এম উমেদ আলী, শ.ই শরকার জবলু, হোসাইন আহমদসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় হাসপাতালের নানাধিক তুলে ধরা হয়। হাসপাতালটি সারা দেশের জেলা হাসপাতালের মধ্যে প্রথম হওয়াতে সবাই কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।



মন্তব্য করুন