মৌলভীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

April 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

মঙ্গলবার ২৩ এপ্রিল সকালে সদর হাসপাতাল থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইপিআই ভবনে এসে শেষ হয়। পরে ইপিআই ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. শাহাজান কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ববধায়ক ডাঃ পার্থ সারর্থী কানুগো, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ ডাক্তার,নার্স,এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com