মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের প্রথম সভা

স্টাফ রিপোর্টার॥ পঞ্চম উপজেলা পরিষদের নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৪ এপ্রিল বুধবার এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, সহ-সভাপতি মোঃ আজমল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক এড.রাধাপদ দেব সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আনকার আহমদ, একাটুনা ইউপি চেয়ারম্যান হাজী আবু সুফিয়ান, ১১নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।



মন্তব্য করুন