পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

April 27, 2019,

স্টাফ রিপোর্টার॥  পুকুরের পানিতে ডুবে শাহিন মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল দুপুরে শহরের কাজিরগাঁও এলাকার জামে মসজিদের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। শাহিন মিয়া শিশু কল্যান প্রাখমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। শাহিন মিয়া কিশোরগঞ্জ জেলার বাসিতপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে । তারা দীঘদিন যাবত কদ্দোস মিয়ার কলোনিতে বসবাস করে আসছিল।

স্থানীয়রা জানান, দুপুরে তারা কয়েকজন মিলে পুকুরে সাঁতার কাটে সবার অজান্তে সে পুকুরের পানিতে তলিয়ে যায় । অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভেসে ওঠে।

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলন মো: আনিসুজাম্মান বায়েছ মৌলভীবাজার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com