জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
April 28, 2019,

হোসাইন আহমদ॥ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর মৌলভীবাজার এর আয়োজনে রোববার দুপুরে মৌলভীবাজারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ২৮ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে সার্কিট হাউজে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে ও জেলা শিশু কর্মকর্তা জসিম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, সিভিল সার্জন মোঃ ডাঃ শাহজাহান কবির চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-মহাপরিদর্শক মোঃ জাকির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চা শ্রমিক নেতা রাম ভজন কৈরী ও মোঃ আব্দুর রব প্রমুখ।



মন্তব্য করুন