ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

April 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার সিলেট রোড, সবজি আড়ৎ, কুদরুত উল্লা রোড, পশ্চিমবাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২৯  এপ্রিল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক মহিম দে, ক্যাব সদস্যবৃন্দ ও মডেল থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে  সিলেট রোডে অবস্থিত রাজু আড়ৎকে ৩ হাজার টাকা, বাজার পয়েন্টে অবস্থিত বিসমিল্লাহ সবজি আড়ৎকে ৩ হাজার টাকা, কুদরুত উল্লা রোডে অবস্থিত ঈসা ট্রেডার্সকে ৩ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত শাহ জালাল ফল ভান্ডারকে ১ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে ২ হাজার টাকা, সোনালী পল্ট্রি হাউসকে ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, ৫০ কেজির চালের বস্তার গাঁয়ে মূল্য না লেখা, মুরগির দোকানে অপরিষ্কার রেখে পরিবেশ দূষনকরাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com