মাদক সম্রাট জিতুর নিহতের স্থান পরিদর্শনে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার॥ পুলিশের সাথে সংঘর্ষে মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকার বাসিন্দা চিহ্নিত মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু (২৮) নিহত হওয়ার স্থান পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
২৭ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার রায়শ্রী এলাকায় নিহত হয় জিতু। বিকেলে পুলিশ সুপার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক সহ পুলিশের কর্মকর্তারা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে। এ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে জিতু ও তার সহযোগী শিপন আহমদ (শিপু) পুলিশের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ডিবি পুলিশ আত্মরক্ষার্তে গুলি করলে জিতু গুরুত্বর আহত হয়। আহত মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে মৌলভীবাজর-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুমিন উল্লাহ সহ ৩ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।



মন্তব্য করুন